1. admin@moheshpurnews24.com : admin :
May 12, 2026, 8:29 pm
শিরোনামঃ
আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন, উৎসবমুখর আয়োজনে সম্পন্ন অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলায় হেরোইনসহ ভাই বোন গ্রেফতার ২ নীলফামারীতে গোড়গ্রাম ইউপি প্রশাসক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা কয়েক কোটি টাকার কৃষিজমি হারিয়ে নিঃস্ব পরিবার: শফিউল্লাহ কাটা ও ক্যাম্প-১৫/১৬ এলাকার করুণ বাস্তবতা সোনাগাজীতে মামলার আসামিও পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স: কনস্টেবল রিমনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারি বরাদ্দকৃত মহেশপুর উপজেলাধীন প্রশাসনিক অফিস উদ্বোধন । রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক রোমানের স্থগিতাদেশ প্রত্যাহার, যুবদলে স্বস্তি ও উচ্ছ্বাস

  • Update Time : Tuesday, May 5, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে বরিশাল দক্ষিণ জেলার অন্তর্গত বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমানের বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে স্থানীয় যুবদলসহ নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে কিছু ফেষ্টুন ও বিলবোর্ডের ছবি ব্যবহারে কিছু অসংগতি থাকার অভিযোগের প্রেক্ষিতে আতাউর রহমান রোমানের দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সর্বশেষ কেন্দ্রীয় সিদ্ধান্তে তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের দূর্দীনের পরীক্ষিত নেতা, আন্দোলন-সংগ্রামের অগ্রনায়ক এবং সাধারণ মানুষের প্রিয় মুখ হিসেবে পরিচিত আতাউর রহমান রোমানের পুনর্বহাল সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতা দলীয় সংকটময় সময়েও দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। ফলে তার বিরুদ্ধে নেওয়া আগের সিদ্ধান্তে অনেকের মাঝে হতাশা তৈরি হয়েছিল। স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্দীপনা ফিরে এসেছে বলে তারা মনে করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বাকেরগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd