1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 10:30 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে তদারকিতে জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা
ব্রেকিং নিউজঃ

গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • Update Time : Wednesday, May 6, 2026

‎
‎বিপ্লব চৌধুরী, স্টাফ রিপোর্টার
‎
‎গাজীপুরে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণঘাতী জলাতঙ্ক রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘ভেটকেয়ার ল্যাব এন্ড পেট ক্লিনিক’-এর উদ্যোগে বুধবার শুরু হওয়া এই “ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন” চলবে আগামী ১২ মে পর্যন্ত।
‎বুধবার সকালে গাজীপুরের দক্ষিণ তেলিপাড়ায় অবস্থিত ক্লিনিক প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছেন চিকিৎসক ডা. লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নার্গিস খানম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাণিপ্রেমীরাও উপস্থিত ছিলেন।
‎উদ্বোধনী বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নার্গিস খানম বলেন, “জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা প্রদান করলে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। পোষা প্রাণীকে নিয়মিত টিকা দেওয়া শুধু প্রাণীর সুরক্ষাই নয়, বরং জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

‎আয়োজক প্রতিষ্ঠান জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বিনামূল্যে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে।
‎ক্লিনিক কর্তৃপক্ষ আরও জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেলিপাড়া এলাকার একিন টাওয়ারে অবস্থিত তাদের ক্লিনিকে এসে আগ্রহীরা এই সেবা নিতে পারবেন।
‎বিশেষজ্ঞরা জানান, প্রতিবছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ও প্রাণী জলাতঙ্কে আক্রান্ত হয়। এ ঝুঁকি কমাতে পোষা প্রাণীর নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd