মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুর বন কর্মকর্তা শফিকুল ইসলামের বিশেষ উদ্যোগে মহেশপুরের নাটিমা মাঠ থেকে উর্দ্ধার হওয়া দুটি মেছো বিড়াল ছানা অবমুক্ত করা হয়েছে| ওই বাচ্চা দুটি আবারও তার মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা| বিভাগীয় বন কর্মকর্তা যশোরের নির্দেশে কোটচাঁদপুর বনবিভাগের বিশেষ অভিযানে ৬ মে মহেশপুরের সাড়াতলা গ্রামের দুটি লিচু বাগান থেকে কারেন্ট জাল উর্দ্ধার করে তা ধ্বংস করা হয়েছে| এ সময় জালে আটকে থাকা ১টি কাঠঠোকরা পাখি উর্দ্ধার করে তা অবমুক্ত করা হয়| এ সময় বাগানে আর কখনো কারেন্ট জাল ব্যবহার করেন না মর্মে বাগান মালিক লিখিত অঙ্গিকার দিয়েছেন|