1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 10:15 am
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় সন্তানের জীবন বাঁচাতে দেশবাসীর কাছে আবেদন অন্ধ পিতা লাভলু মিয়ার

  • Update Time : Saturday, May 9, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

জন্ম থেকেই অন্ধ লাভলু মিয়া। জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করেই চলে তার সংসার। ভিক্ষাবৃত্তি আর মানুষের কাছে হাত পেতে কোনোরকমে পরিবার চালান তিনি। কিন্তু এবার সেই অসহায় বাবার কাঁধে নেমে এসেছে আরও বড় এক দুঃখের পাহাড়।

তার তিন বছর বয়সী শিশু সন্তান ইয়াসিন মিয়া হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির হার্টে ফুটো ধরা পড়েছে।
রংপুরের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার হার্ট ফাউন্ডেশনে রেফার করেছেন। দ্রুত চিকিৎসা না করালে শিশুটির জীবন হুমকির মুখে পড়তে পারে।

কিন্তু দরিদ্র অন্ধ বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা অসম্ভব। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩ লক্ষ টাকা।
প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যে মানুষটি নিজের খাবারের ব্যবস্থা করেন সেই বাবার পক্ষে সন্তানের চিকিৎসার অর্থ জোগাড় করা যেন আকাশছোঁয়া স্বপ্ন।

হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের
এই অসহায় পরিবারটি এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। একটু সহানুভূতি একটু সাহায্য হয়তো বাঁচিয়ে দিতে পারে ছোট্ট ইয়াসিনের জীবন।

মানবতার হাত বাড়িয়ে দিন। একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইয়াসিনের জীবনের সবচেয়ে বড় উপহার।

সহযোগিতার জন্য যোগাযোগঃ
📞 মোবাইল: ০১৩২৯-০৫২০৯৫
(বিকাশ-ইয়াসিনের পিতা-মোঃ লাভলু মিয়া)

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd