1. admin@moheshpurnews24.com : admin :
May 13, 2026, 10:17 am
শিরোনামঃ
নেত্রকোনায় খাস কালেকশনের টাকা হাতে নিয়ে সাইবার বুলিংয়ের শিকার ইউনিয়ন ভূমি কর্মকর্তা যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা যশোর সদর হাসপাতালে দালাল ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযান আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন, উৎসবমুখর আয়োজনে সম্পন্ন অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলায় হেরোইনসহ ভাই বোন গ্রেফতার ২ নীলফামারীতে গোড়গ্রাম ইউপি প্রশাসক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা কয়েক কোটি টাকার কৃষিজমি হারিয়ে নিঃস্ব পরিবার: শফিউল্লাহ কাটা ও ক্যাম্প-১৫/১৬ এলাকার করুণ বাস্তবতা
ব্রেকিং নিউজঃ

যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

  • Update Time : Wednesday, May 13, 2026

এম রাসেল সরকার:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দয়াগঞ্জের শহীদ ফারুক রোডে অভিযান চালিয়ে একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে তাদের আটক করে।

গ্রেপ্তাররা হলেন—মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূঁইয়া (৩০) ও মো. রোমান (৩৫)। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, অভিযানে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, প্রায় ২ দশমিক ২ কেজি বিস্ফোরক, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে আসছিল। এসব ঢাকায় এনে তারা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করত। অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে ডাকাতি করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।’ আটক পাঁচজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd