1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 11:16 am
শিরোনামঃ
সরাইল রিজিয়নে ১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৩৩৩ দুর্গাপূজার নিরাপত্তায় ফেনীতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন নীলফামারী সদরের ইটাখোলা ইউপি চেয়ারম্যান প্রার্থী জামায়াতের গোলাম রব্বানী সরকার নেত্রকোনা শহরে নেই কোনো বিনোদন কেন্দ্র, তাই বাইপাস ও ভার্সিটিতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে তদারকিতে জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ব্রেকিং নিউজঃ

বিসিসি কর্তৃক ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের “সাইবার নিরাপত্তা মূলনীতি” বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী

  • Update Time : Friday, May 15, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
অধীনে, ফরিদপুরে সরকারি কর্মকর্তাদের ‘’AI & Cyber Security Fundamentals’
(কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা মূলনীতি) বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ফরিদপুর আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত,(১৪ মে) বৃহস্পতিবার শহরের চর কমলাপুর (বিসিসি) প্রতিষ্ঠানের
কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ প্রশিক্ষণে ফরিদপুর জেলার জেলা শিক্ষা অফিস, বন বিভাগ, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, নদী গবেষণা ইনস্টিটিউট, বিটিসিএল, বিসিক, জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২০ জন অফিস প্রধান ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক এ.টি.এম. জিয়াউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিসিসির নির্বাহী পরিচালক এ.টি.এম. জিয়াউল ইসলাম, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘কাটিং-এজ’ প্রযুক্তির অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতেই বিসিসি এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিসিসি কেবল আইসিটি খাতের নীতিনির্ধারণেই নয়, বরং মাঠপর্যায়ে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আইসিটি প্রশিক্ষণ, নেটওয়ার্ক সেবা, সফটওয়্যার টেস্টিং ও ডিজিটাল সার্টিফিকেটের মতো কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঁচ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী প্রভাব, দৈনন্দিন জীবনে এর ক্রমবর্ধমান গুরুত্ব এবং বিভিন্ন প্রজন্মের মানুষের ওপর এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল, অনলাইন অপরাধের গতিপ্রকৃতি এবং সাইবার ঝুঁকি থেকে সুরক্ষার কার্যকর উপায় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশেষ করে দেশীয় প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে বিসিসির নিজস্ব উদ্ভাবনগুলো কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ ডিজিটাল অবকাঠামো ও জাতীয় উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তার একটি রূপরেখা উপস্থাপন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জফরুল আলম খান, বিসিসির নিজস্ব প্রযুক্তি bangla.gov.bd ও kagoj.ai সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি ইন্টারনেট অব থিংস (IoT) ও অটোমেশন ব্যবস্থার মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা AI ও সাইবার নিরাপত্তার আলোকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd