1. admin@moheshpurnews24.com : admin :
May 15, 2026, 8:29 pm
শিরোনামঃ
বদলে যাবে চেচরি রামপুর! দুর্নীতির বিরুদ্ধে আপসহীন নেতা মামুন আর রশিদ এখন চেয়ারম্যান প্রার্থী যাত্রাবাড়ীতে র‌্যাব-১০’র অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ খেলাধূলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে — ডা. শাহাদাত হোসেন আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ডেমরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত: দুই নেতা আটক, পুলিশে সোপর্দ সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন গাইবান্ধা সদর ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন পুকুরে বিষ দিয়ে ১০/১৫ লাখ টাকার মাছ মেরে ফেলে দিশেহারা মৎস্য চাষী রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা সদর ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন পুকুরে বিষ দিয়ে ১০/১৫ লাখ টাকার মাছ মেরে ফেলে দিশেহারা মৎস্য চাষী

  • Update Time : Friday, May 15, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

​গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আজ(১৫মে২০২৬)একটি পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মৎস্য চাষীর প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
​ঘটনার বিবরণঃ
​ভুক্তভোগী মৎস্য চাষী মোঃ আশরাফুল ইসলাম (পিতা: আতাউর রহমান বাবলু) দীর্ঘ দিন ধরে নিজ এলাকায় পুকুরে মাছ চাষ করে আসছিলেন। তিনি জানান সম্প্রতি কে বা কারা গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে।
এর ফলে পুকুরের সমস্ত মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে।
​ক্ষয়ক্ষতির পরিমাণ
​মৎস্য চাষী মোঃ আশরাফুল ইসলামের দাবি অনুযায়ী বিষক্রিয়ায় তার পুকুরের ১০ থেকে ১৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে তিনি আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন।
শুধু তাই নয় পচা মাছের দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।
​স্থানীয়দের প্রতিক্রিয়া
​এলাকার বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
স্থানীয় এক নারী জানান পচা মাছের গন্ধে আমরা বাড়িতে টিকে থাকতে পারছি না।
আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই
​আশরাফুল ইসলামের চাচা ও নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত আব্দুল মিয়া জানান
আমার ভাতিজা অনেক পরিশ্রম করে এই মাছ চাষ করেছিল। দুর্বৃত্তদের এমন কাজে সে আজ নিঃস্ব।
আমরা প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করছি। প্রশাসনের প্রতি দাবি
​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd