1. admin@moheshpurnews24.com : admin :
May 15, 2026, 8:28 pm
শিরোনামঃ
বদলে যাবে চেচরি রামপুর! দুর্নীতির বিরুদ্ধে আপসহীন নেতা মামুন আর রশিদ এখন চেয়ারম্যান প্রার্থী যাত্রাবাড়ীতে র‌্যাব-১০’র অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামি গ্রেফতার বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ খেলাধূলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে — ডা. শাহাদাত হোসেন আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন ডেমরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত: দুই নেতা আটক, পুলিশে সোপর্দ সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ’র হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন গাইবান্ধা সদর ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন পুকুরে বিষ দিয়ে ১০/১৫ লাখ টাকার মাছ মেরে ফেলে দিশেহারা মৎস্য চাষী রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন
ব্রেকিং নিউজঃ

ডেমরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত: দুই নেতা আটক, পুলিশে সোপর্দ

  • Update Time : Friday, May 15, 2026

এম রাসেল সরকার,
​রাজধানীর ডেমরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল প্রতিহত করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’র নেতা-কর্মীরা। এসময় মিছিলে নেতৃত্ব দেওয়া ডেমরা থানা ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান তালুকদারসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার ১৫ মে, ২০২৬ ডেমরা এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ডেমরা থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান তালুকদারের নেতৃত্বে একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় ছাত্রশক্তির ডেমরা থানা শাখার নেতা-কর্মীদের নজরে আসে। তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

​ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগের মূল সংগঠক রায়হান তালুকদার এবং তার আরেক সহযোগীকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় ছাত্রশক্তির কর্মীরা। এসময় উত্তেজিত জনতা ও ছাত্রনেতারা তাদের গণপিটুনি (উত্তম-মধ্যম) দেয়। পরবর্তীতে বিশৃঙ্খলা এড়াতে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​জাতীয় ছাত্রশক্তি ডেমরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা ডেমরার মাটিতে বরদাস্ত করা হবে না। জননিরাপত্তা রক্ষায় এবং ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে তারা সর্বদা সজাগ রয়েছেন।

​ডেমরা থানা পুলিশ আটককৃতদের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd