1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 11:16 am
শিরোনামঃ
সরাইল রিজিয়নে ১০ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৩৩৩ দুর্গাপূজার নিরাপত্তায় ফেনীতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন নীলফামারী সদরের ইটাখোলা ইউপি চেয়ারম্যান প্রার্থী জামায়াতের গোলাম রব্বানী সরকার নেত্রকোনা শহরে নেই কোনো বিনোদন কেন্দ্র, তাই বাইপাস ও ভার্সিটিতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে তদারকিতে জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
ব্রেকিং নিউজঃ

আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন

  • Update Time : Friday, May 15, 2026

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগীয় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ১৬ মে ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তন-এ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সম্মেলন সম্পন্ন হবে। সম্মেলনকে ঘিরে শিক্ষক সমাজের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, সম্মেলনে বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২তম, চট্টগ্রাম মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন একযোগে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। সম্মেলনের উদ্বোধন করবেন অধ্যাপক রণজিত কুমার দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ মো. আকমল হোসেন, অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া এবং শিমুল কান্তি মহাজন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছার।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। এ অধিবেশনে আগামী কার্যমেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক প্রতিনিধি ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকরা আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd