1. admin@moheshpurnews24.com : admin :
May 17, 2026, 3:17 am
শিরোনামঃ
গাজীপুরের চান্দনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আলোচনায় টিএসআই সিদ্দিক রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা। সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ভুক্তভোগীর মানববন্ধন বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

  • Update Time : Saturday, May 16, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মোটরসাইকেল ও ৫৬৫ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া (৩০)কে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব।

১৬ মে শনিবার সকালে র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার কিত মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রাইগ্রামের মৃত দুলু মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ১৫ মে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি ৩ র‌্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর রাইগ্রামের কাঁচা রাস্তার ওপর একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করা হয়। এতে ৫৬৫ পিস ইয়াবাসহ দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দসহ মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আরো বলেন পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতার মিন্টু মিয়াকে এবং জব্দ করা আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd