1. admin@moheshpurnews24.com : admin :
May 17, 2026, 3:17 am
শিরোনামঃ
গাজীপুরের চান্দনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আলোচনায় টিএসআই সিদ্দিক রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা। সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ভুক্তভোগীর মানববন্ধন বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, May 16, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সুজনের জেলা, পৌর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলী। এসময় বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সুজনের পৌর কমিটির সভাপতি মোঃ জমশেদ আলী,দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ,মোঃ রবিউল ইসলাম, জারিফ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় গণতন্ত্র শক্তিশালীকরণে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র শুধু রাষ্ট্র পরিচালনার একটি ব্যবস্থা নয়; এটি মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তার প্রতীক। একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করা, নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্নীতি, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। তাই গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই বলে মত প্রকাশ করেন অংশ গ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd