1. admin@moheshpurnews24.com : admin :
May 18, 2026, 3:26 am
শিরোনামঃ
সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সভা সম্পন্ন দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বালিখলা ঘাটে ভ্রমণ নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ ফরিদপুরে চাঞ্চল্যকর মা ও শিশু হত্যা মামলার প্রধান আসামি উজ্জ্বল খান পুলিশের হাতে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ধান কাটার শ্রমিককে হত্যা

  • Update Time : Sunday, May 17, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাবুল মিয়া (৬২) নামে এক বয়োবৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামেরই মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ধান ভাঙার মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০-২৫ দিন আগে একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ক্ষেতের ধান কাটার কাজ করেছিলেন বাবুল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম। সেই শ্রমের বাবদ হাবিবুর রহমানের কাছে ১০-১৫ হাজার টাকা পাওনা ছিল সিরাজুলের।

এদিকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম বরদল গ্রামের পাশের জমিতে শ্রমিক হিসেবে অন্য ধান কাটার কাজ করছিলেন। ওই সময় সেখানে হাবিবুর রহমানের দেখা মিললে সিরাজুল তার ন্যায্য পাওনা টাকা চান। টাকা দেওয়া নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও একপর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, কথাকাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন মিলে সিরাজুল ইসলামের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। নিকটবর্তী স্থানে থাকা সিরাজুলের বাবা বাবুল মিয়া ছেলেকে মারধরের শিকার হতে দেখে তাকে বাঁচাতে মরিয়া হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বাবুল মিয়া এগিয়ে এলে অভিযুক্তরা অত্যন্ত বর্বরোচিতভাবে তার দাড়ি ধরে মাটিতে ফেলে দেয় এবং বুকের ওপর চড়ে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। বৃদ্ধ বাবুল মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এবং স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছিল। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করি।’খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি দল হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd