1. admin@moheshpurnews24.com : admin :
May 18, 2026, 3:18 am
শিরোনামঃ
সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সভা সম্পন্ন দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বালিখলা ঘাটে ভ্রমণ নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ ফরিদপুরে চাঞ্চল্যকর মা ও শিশু হত্যা মামলার প্রধান আসামি উজ্জ্বল খান পুলিশের হাতে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

বালিখলা ঘাটে ভ্রমণ নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

  • Update Time : Sunday, May 17, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
হাওর ভ্রমণে আসা পর্যটকদের নিরাপদ যাতায়াত ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে করিমগঞ্জের বালিখলা ঘাটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
রোববার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সরেজমিনে ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পর্যটন মৌসুমে নিরাপত্তা কার্যক্রম কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিকল্পনা অনুযায়ী, পর্যটকদের উপস্থিতি বেশি থাকে এমন সময়—বিশেষ করে সপ্তাহান্তে—সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাট ও হাওরের নৌপথে বিশেষ টহল জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়াতে অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যেকোনো ধরনের হয়রানি বা অপরাধ দ্রুত প্রতিরোধ করা যায়।
নৌভ্রমণে দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা হচ্ছে এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাঝিদের জন্য নিরাপত্তা নির্দেশনাও প্রণয়ন করা হয়েছে।
পর্যটকদের সহায়তায় ঘাট এলাকায় থাকবে স্থায়ী পুলিশ হেল্প ডেস্ক ও কুইক রেসপন্স টিম, যারা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেবে।

পাশাপাশি নৌকা ভাড়া, পার্কিং ফি ও খাবারের দাম নিয়ন্ত্রণে নির্ধারিত রেট চার্ট প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে।
যানজট এড়াতে আলাদা পার্কিং জোন নির্ধারণ এবং নারী ও শিশুদের নিরাপত্তায় সাদা পোশাকে নারী পুলিশ সদস্য মোতায়েনের কথাও জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের ভাষ্য, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করেই হাওর ভ্রমণকে আরও স্বস্তিদায়ক ও আনন্দমুখর করে তোলা তাদের প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd