1. admin@moheshpurnews24.com : admin :
May 19, 2026, 5:49 am
শিরোনামঃ
চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত। নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি এম এ হান্নান সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাকবিশিস জেলা কমিটির সভাপতি নির্বাচিত জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়া মৃত্যু। কক্সবাজারে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের জরুরী সভা অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানে বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা রাজশাহীতে বাস চলাচল বন্ধ, বিপাকে সাধারণ যাত্রীরা যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬
ব্রেকিং নিউজঃ

সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার

  • Update Time : Tuesday, May 19, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

এক সাধু বাবার আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে (৩৫) হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এ ঘটনায় রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

মামলায় সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে আসামি করা হয়েছে। সাধু হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে ভক্তদের আনাগোনা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করেন।

ঘটনার পর স্বামী তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। কয়েক দিন পর ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এরপর আজ থানায় গিয়ে মামলা করেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd