বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ
ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে “শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ” এর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম অনিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা জানান, নবগঠিত এই কমিটি এলাকার ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ করে ইসলামের সুমহান আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করতে কমিটির সদস্যরা আন্তরিকভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, আগ্রহী সম্মানিত ইমাম ও খতিব সাহেবানদের দ্রুত সদস্য নিবন্ধন ফরম পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সদস্য নিবন্ধন ও সার্বিক যোগাযোগের জন্য মোবাইল নম্বর 01886-752593 এবং 01853-627404 এ যোগাযোগ করতে বলা হয়েছে।
নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন সাহেব। তিনি “শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ” টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন শাখার আহ্বায়ক এবং তেচ্ছিব্রীজ কামিলুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) কক্সবাজার বাংলাদেশের পক্ষ থেকেও নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দ্বীনি, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে, ইনশাআল্লাহ।