1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 10:30 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক আনসার-ভিডিপি, কক্সবাজারে তদারকিতে জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত

  • Update Time : Thursday, May 21, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর ইউনিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয় এবং উপস্থিত অতিথিরা এসব কার্যক্রম ঘুরে দেখেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd