1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:47 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

ফটিকছড়িতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Saturday, May 23, 2026

(আহমদ রেজা) চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :

ফটিকছড়িতে গুণগত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা ফেমাস ইসলামিক একাডেমি-এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল দশটায় একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক-গবেষক, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসান মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সহসভাপতি ইমাম হোসেন চৌধুরী, পরিচালক আদালত আকবর চৌধুরী, পরিচালক সার্জেন্ট (অব) মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান।

সমাবেশে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমানে অভিভাবকরা সন্তানদের শিক্ষার বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন। একই সঙ্গে শিক্ষকরা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জনে সচেষ্ট রয়েছে।

বক্তারা আরও বলেন, উপজেলা সদর থেকে কিছুটা দূরে হলেও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হেয়াকোতে অবস্থিত হওয়ায় ফেমাস ইসলামিক একাডেমি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা কার্যক্রম, নৈতিক মূল্যবোধভিত্তিক পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টা অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ফটিকছড়ির শিক্ষাঙ্গনে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ফেমাস ইসলামিক একাডেমি-এর সার্বিক সফলতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd