1. admin@moheshpurnews24.com : admin :
October 10, 2026, 11:39 pm
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা চাকুসহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড ফরিদপুরে চ্যানেল আই এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ফেইসবুকে বাণ্ডিল বাণ্ডিল টাকা গোনার ভিডিও ভাইরাল, যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

  • Update Time : Sunday, May 24, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ ভুঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার কলমাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে সংগঠন তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে পারভেজ ভুঁইয়ার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং তার ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না।

জানা গেছে, মো. পারভেজ ভুঁইয়া কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাবশালী নেতা সাইদুর রহমান ভূইয়ার আপন ভাই। উল্লেখ্য যে, দুইদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক টেবিলের ওপর স্তূপ করে রাখা বিপুল পরিমাণ টাকার বান্ডিল গুনছেন। ভিডিওতে ওই যুবককে হাঁটু পর্যন্ত প্যান্ট পরিহিত অবস্থায় টাকা গুনতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, পারভেজ ভুঁইয়ার আপন মামা ও কলমাকান্দা উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সাইফুজ্জামান কাজল গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় র‍্যাবের হাতে প্রায় ৪৮০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার হওয়ার পর থেকে তার অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন পারভেজ ভুঁইয়া। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে কলমাকান্দা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির জানান, তাকে বিগত এক বছর আগেই অব্যাহতি দেয়া হয়েছিল, কিন্তু টাকা গোনার ভিডিওটি ছড়িয়ে পরার পর তার সাথে যে যুবদলের কোন সম্পর্ক নাই, তা জানিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে, সংগঠন কোন দুষ্টু লোকের দায় নেবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd