1. admin@moheshpurnews24.com : admin :
May 28, 2026, 6:49 pm
শিরোনামঃ
এক অসহায় পরিবারের কথা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন নাসিরনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোশত ও  ঈদ সামগ্রী বিতরণ ‎বিশ্ব ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ‎ ‎ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মামুন অর-রশিদ অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন -এমপি নূরুল ইসলাম বুলবুল ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন: আওরাবুনিয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শামসুল হক সুমন আমতলীতে ঈদুল আযহাকে সামনে রেখে বাজার সামগ্রী নিয়ে ক্যান্সার রোগী ও দরিদ্র পরিবারের পাশে মানবিক সংগঠন স্বপ্নছোঁয়া অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার আমতলীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে উদ্ধার ৮ পিস ইয়াবা
ব্রেকিং নিউজঃ

‎বিশ্ব ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত ‎ ‎

  • Update Time : Thursday, May 28, 2026

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

‎বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

‎প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

‎এসময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন স্থান থেকে আসা দুই সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

‎প্রথম জামাত শেষে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

‎৩টি জামাতে ৫ সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন। বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জামাত আদায় করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল মসজিদ কমপ্লেক্স। আনসার, পুলিশ, টুরিস্ট পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেছেন নিরাপত্তার জন্য।

‎প্রতিটি জামাত শেষে ইমামগণ সারাবিশ্বে মুসলিম উম্মাহ‘র শান্তি, সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে বাংলাদেশ হাম রোগ ও ধর্ষকদের কবল থেকে শিশুদের রক্ষার জন্য মহান রবের কাছে দোয়া করেন মুসল্লিরা।

‎ঈদের নামাজ শেষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ঈদ মানে ত্যাগ। জাতি, সমাজ ও দেশের শান্তির জন্য ত্যাগের কোনো বিকল্প নেই। ঈদুল আজহা আমাদের সেই ত্যাগের শিক্ষাই দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd