খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
নাসিরনগর উপজেলার ফুলপুর একতা যুব সংঘের (ফুএযুস) উদ্যোগে প্রায় অর্ধশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।ব্যতিক্রমী ও মানবিক এই আয়োজনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।
আজ বৃহস্পতিবার ২৮ মে বিকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর একতা যুব সংঘের উদ্যাগে পবিত্র ঈদুল আযজা উপলক্ষে একতা যুব সংঘের চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে উপহার হিসেবে এ কোরবানি গোশত ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন একতা যুব সংঘের উপদেষ্টা এম এ নাসির রহমান,উপদেষ্টা মাহমুদ রেজা,আব্দুল মমিন রুবেল,
কাজী আজমান,মিজানুর রহমান চৌধুরী উজ্জ্বল,সাবেক সভাপতি মোশারফ হোসেন টিটু মেম্বার,একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা প্রভাষক হারুন আল রাশিদ,একতা যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী,
সহ-সাধারণ সম্পাদক শাফিউল আলম ,
মাংস বিতরণের আহবায়ক রাকিব আহমেদ রফিজ, সদস্য সচিব মো: মারভেজ মিয়া,সদস্য রুহুল আমিন, রোমান মিয়া, রাকিব মিয়া রায়হান মিয়া, আব্দুল জলিল,জুলহাস ও আব্দুল আজিজসহ অন্যান্য সদস্যবৃন্দ।
একতা যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ জানান,প্রবাসীদের অর্থায়ন এবং এলাকার যুবকদের সমন্বয়ে পরিচালিত এই একতা যুব সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক।
এই সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র,হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি ।