1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:53 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর বিনম্র শ্রদ্ধা

  • Update Time : Friday, May 29, 2026

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল । আগামীকাল ৩০ মে শনিবার শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা করেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এরপর বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন, তিনি নিজে স্বাধীনতা যুদ্ধের ময়দানে বিরচিত ভূমিকা এবং একটি গণতান্ত্রিক নতুন রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি- বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্যদিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা যতোই চেষ্টা করুক, কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না, বরং নিজ দেশের জনগনের হৃদয়ে চিরজাগরক হয়ে অবস্থান করেন।

উল্লেখ্যঃ জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহন করেন। ১৯৮১ সালের ৩০ মে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুরায় জন্মগ্রহন করেন জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণহারান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম।আজ বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসীন কিন্তু শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শের বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবীণ বিএনপির নেতৃবৃন্দ যারা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আমলে থেকে বিএনপি করে আসছেন তাদের কোন মূল্যায়ন নেই দলের বর্তমান নেতাদের কাছে, তৃনমুল পর্যায়ের কর্মী সমর্থকদের কোন মূল্যায়ন করা দুরের কথা বরঞ্চ আরো প্রতিটি জায়গায় তারা অপমানিত অপদস্ত হেয় প্রতিপন্ন হচ্ছে দুঃখ প্রকাশের ভাষা আজ জানা নেই।

পরিশেষে জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং জিয়াউর রহমানের পরিবারের সকলের জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd