1. admin@moheshpurnews24.com : admin :
June 1, 2026, 6:22 pm
শিরোনামঃ
বারহাট্টায় পশুর হাটে ‘অনিয়ম’ খাস আদায় ৪০ লাখ,সরকারি হিসেব কোষাগারে ১৫ লাখ গাইবান্ধা জেলায় সহকারী পুলিশ সুপার আজ যোগদান করেন প্রধানমন্ত্রীর সাথে ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’ টিমের সাক্ষাৎ: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ পরামর্শ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণঅভ্যুত্থান করোর একার সম্পত্তি নয় – ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কাজল ঢোপ ফোরকানি বাজারে মোটরসাইকেল চুরি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন গোবিন্দগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা অবস্থায় রাজা মিয়ার মৃত্যু
ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর সাথে ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’ টিমের সাক্ষাৎ: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ পরামর্শ

  • Update Time : Monday, June 1, 2026

মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঝিনাইদহের হরিণাকুন্ডুর কৃতি সন্তান জুয়েল রানা এবং তার নেতৃত্বাধীন ‘চিত্ত মিডিয়া’ টিম। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তারা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চিত্ত মিডিয়া টিমের সৃজনশীল ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদের কাজের উদ্যোগকে স্বাগত জানান। দেশের বর্তমান প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী চিত্ত মিডিয়া টিমকে প্রকৃতি ও পরিবেশ নিয়ে আরও বেশি কাজ করার এবং এ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর সাথে এই ব্যতিক্রমী সাক্ষাৎ প্রসঙ্গে জুয়েল রানা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডাক পাওয়া এবং তাঁর সাথে সরাসরি কথা বলতে পারা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা তাঁর চমৎকার ও দিকনির্দেশনামূলক পরামর্শ পেয়েছি। বিশেষ করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তিনি আমাদের যেভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন, তা আমাদের আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ অনুযায়ী চিত্ত মিডিয়া টিম খুব শীঘ্রই প্রকৃতি, পরিবেশ এবং জলবায়ু সচেতনতা নিয়ে নতুন কিছু তথ্যচিত্র ও সৃজনশীল কনটেন্ট নির্মাণের কাজ শুরু করবে।
ঝিনাইদহের হরিণাকুন্ডুর একদল তরুণের এই সাফল্যে স্থানীয় এলাকাবাসী ও সুধীসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তৃণমূলের একটি মিডিয়া টিমের রাষ্ট্রীয় পর্যায়ে এই মূল্যায়ন দেশের অন্যান্য তরুণ উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটরদের ইতিবাচক কাজে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd