1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 7:48 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

ভোলাহাটে তারেক জিয়া ঘোষিত ৩১দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে এবং সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত!!

  • Update Time : Friday, October 31, 2025

এম. এস. আই শরীফ ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে শুক্রবার বিকেল ৩টায় (৩১ অক্টোবর ২০২৫) উপজেলার তিলোকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে ও বিশেষ অতিথি ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার সার্বিক সহযোগিতায় একটি মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার তিলোকী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পথসভায় মিলিত হয়।

লিফলেট বিতরণ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোঃ দুরুল হুদা, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন সানি।

বিএনপি নেতা মোঃ ইসরাইল হক মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেকসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠন, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে বীরেশ্বরপুর বাজার, গোহালবাড়ীর তালপল্লী, কালীতলা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলকে প্রত্যন্ত অঞ্চলের ভোটারসহ স্থানীয় নেতাকর্মীদের সাথে সার্বিক যোগাযোগ রেখে দৃঢ় উৎসাহ উদ্দীপনা নিয়ে সবার সাথে মিলেমিশে একসাথে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd