1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 8:58 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

আপনি টাকার বিনিময়ে ভোট দিয়ে দিবেন কি?

  • Update Time : Wednesday, June 3, 2026

গাইবান্ধা সদর উপজেলা
প্রতিনিধ মো: নুর আলম খন্দকার

ফ্রি সেবা আশা করবেন এটা কি আদৌ সম্ভব যে আপনার ভোট কিনতে টাকা খরচ করেছে সে কি সেই টাকা তুলবে না সে কি ব্যবসায়ী না হয়ে ফেরেশতা হয়ে যাবে

আপনি ভীরু মানুষকে ভোট দিয়ে নিরাপত্তা চাইবেন এটা শুধু অবাস্তব না বিপদজ্জনকও। যে নিজের সত্যের পক্ষে দাঁড়াতে পারে না সে আপনার জন্য ঝুঁকি নেবে কেন যে নিজের ভয় জয় করতে পারেনি সে আপনাকে সাহস দেবে কিভাবে ভয় থেকে কখনোই নিরাপত্তা জন্মায় না ভয় শুধু আরেকটা ভয়কে ডেকে আনে।

আপনি দুর্বল অগোছালো সংগঠনহীন কাউকে বেছে নিয়ে ন্যায়বিচার আশা করবেন এটা কেবলই কল্পনা। যেখানে অন্যায় সংঘবদ্ধ শক্তিশালী নির্দয় সেখানে একা দুর্বল কেউ কি প্রতিরোধ গড়ে তুলতে পারবে একা দুর্বল কেউ ভালো মানুষ হতে পারে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় প্রতিষ্ঠা করতে শক্তি লাগে অবস্থান লাগে সাহস লাগে সংগঠন লাগে।

আর ভোটের আগে যে আশ্বাস প্রতিশ্রুতির বন্যা এগুলো আসলে সবচেয়ে সস্তা পণ্য। বিনা মূল্যে পাওয়া যায় কিন্তু দামটা আপনি পরে দেন হতাশা বঞ্চনা আর ক্ষোভ দিয়ে। ক্ষমতায় যাওয়ার পর কয়জন সেই কথা মনে রাখেন ক্ষমতা মানুষকে বদলায় না মানুষের আসল চেহারাটাই বের করে আনে।

কঠিন সত্যটা হলো- শুধু সততা দিয়ে সমাজ বা রাষ্ট্র চলে না আদর্শ দিয়ে শাসন টিকে না শুধু ভদ্রতা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। সমাজ বা রাষ্ট্র চালাতে লাগে হিসাব কৌশল কখনো কঠোরতা কখনো আপস কখনো অন্ধকারের সাথেও লড়াই। জানি এটা সুন্দর শোনায় না কিন্তু বাস্তবতা কখনো সুন্দর হয়ও না।

তাই প্রশ্নটা অন্যকে না নিজেকেই করুন আপনি আসলে কাকে বেছে নেবেন একটা মুখ নাকি একটা সক্ষমতা একটা কথা নাকি একটা শক্তি? সেবক নাকি ব্যবসায়ী? টাকা নাকি সেবা?

সিদ্ধান্ত আপনার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd