1. admin@moheshpurnews24.com : admin :
June 3, 2026, 6:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন পরিষদে আশেপাশে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে। নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার উদ্বোধন ঢাকায় শাখা ডাকঘর কর্মচারীদের আমরণ-অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা টেকনাফে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি ‘লেডু’ গ্রেফতার সিএনজিতে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, টেকনাফে র‌্যাব-১৫ এর জালে মাদক কারবারি
ব্রেকিং নিউজঃ

সিএনজিতে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, টেকনাফে র‌্যাব-১৫ এর জালে মাদক কারবারি

  • Update Time : Wednesday, June 3, 2026

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সৈয়দ আলম (৪৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা কোনাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়,গত সোমবার (২ জুন) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, একটি সিএনজি অটোরিকশায় করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একজন মাদক কারবারি বরইতলী এলাকা হয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সম্মুখস্থ সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক সৈয়দ আলমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেখানো মতে সিএনজির পেছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক সিন্ডিকেট নির্মূলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd