1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 5:20 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

ঢাকায় শাখা ডাকঘর কর্মচারীদের আমরণ-অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

  • Update Time : Wednesday, June 3, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
আগামী আট জুন ঢাকায় ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ কর্মসুচি সফল করার লক্ষে নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে (৩জুন) নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক জিকরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভাটি সঞ্চালনা করেন, সংগঠনের জেলা সদস্য সচিব জামিল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখা পোস্ট মাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান।
সভায় জানানো হয় আগামী ৮জুন ঢাকাস্থ ডাকঘর ভবনে নয় দফা দাবী বাস্তবায়নে আমরণ অনশণ কর্মসুচি অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের মত নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মীরা অংশ নেবেন।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা জানান, শাখা ডাকঘরের কর্মীরা সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন অথচ নাম মাত্র সম্মানী পান তারা।
বলেন, নেই কোন বেতন, বোনাস বা উৎসব ভাতা। আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ জেলা কমিটির সদস্য সচিব জামিল আহমেদ জানান, আমরা চাই সরকার আমাদের দাবীগুলো মেনে নিক। এগুলো আমাদের নায্য দাবী।
বলেন, আমরা মানবেতর জীবন যাপন করি, আমাদেরওতো সংসার রয়েছে। আশা করি সরকার বাহাদুর আমাদের দিকে তাকাবেন।
তিনি জানান, শাখা ডাকঘরের কর্মীরা চার হাজারের কিছু বেশি সম্মানী পেয়ে থাকেন।
প্রসঙ্গত অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, স্বতন্ত্র বেতন স্কেল গঠন, আট ঘন্টা কর্মসয়ম নির্ধারণ, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নিয়োগকরণ, অবসরকালীন ভাতাসহ নয় দফা দাবী বাস্তবায়নে আন্দোলণ করে আসছে শাখা ডাকঘরের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd