1. admin@moheshpurnews24.com : admin :
June 5, 2026, 7:36 pm
শিরোনামঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গোবিন্দগঞ্জে দুই প্রতারক গ্রেপ্তার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী খেলাধূলা শুধু বিনোদন নয়,তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। পটিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে হ্নীলা ইউনিয়নে ফজু সিকদার (বানুর বাপ) বংশের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনার কলমাকান্দায় পোগলা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার নামে অনলাইন সহ ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ হ্নীলা-মৌলভীবাজার সংযুক্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের নেত্রকোনায় এমপির ডিও লেটারে স্থগিত ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার নিয়োগ পরীক্ষা সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ
ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

  • Update Time : Friday, June 5, 2026

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৫ জুন(শুক্রবার) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বিগত সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে, সেগুলোর কাজ শেষ হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয় ও রাষ্ট্রগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা দেশকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে সংস্কারকাজের জন্য। আধুনিকায়নের মাধ্যমে এসব কক্ষে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd