1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 4:01 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গোবিন্দগঞ্জে দুই প্রতারক গ্রেপ্তার

  • Update Time : Friday, June 5, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভুয়া সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার মৃত কল্লোল সরকারের ছেলে মো. দাইয়ান শহীদ দীপ সরকার (২৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সোহানুর রহমান শান্ত (২৭)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতেন। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের টার্গেট করে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতেন।
এছাড়া অনলাইনের মাধ্যমে উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ছবিও সংগ্রহ করতেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংগা গ্রাম থেকে তাদের আটক করে। এ সময় প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ে অর্থ সংগ্রহের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd