1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 11:12 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ীর ছেলে গ্রেফতার

  • Update Time : Saturday, June 6, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ জসিম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকার কথিত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে।

গতশুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সুজন আলীর বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে রাখা একটি পরিত্যক্ত চালের ড্রাম তল্লাশি করে বিশেষ কৌশলে সংরক্ষিত ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার পাহারার দায়িত্বে থাকা জসিমকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “ভুরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্ত হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা বেশি। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয় জনগণ মাদক চোরাচালান প্রতিরোধে সচেতন ও সোচ্চার না হলে শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক নির্মূল করা কঠিন।”

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd