1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 9:13 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

অভিমান থেকে পায়রা সেতুতে কলেজছাত্রীর ঝাঁপ: সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা

  • Update Time : Monday, January 12, 2026

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজছাত্রী। আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক চারটার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলে ও লেবুখালী সেনানিবাসের সেনাসদস্যদের প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
​উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম তানজিলা। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।
​

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলার সঙ্গে তার নিজ এলাকার বাসিন্দা এবং বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সজিবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় মুঠোফোনে সজিবের সঙ্গে তানজিলার তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে তিনি পায়রা সেতুর ওপর থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি নজরে আসতেই লেবুখালী সেনানিবাসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং স্থানীয় জেলেদের নৌকার সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করেন।
​

উদ্ধারের পর তাকে দ্রুত লেবুখালী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
​

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার ইতোমধ্যে দুমকির উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd