1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 1:48 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মহেশপুরে তেল,গ্যাস বিদ্যুৎ ও সারসংকট নিয়ে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত। শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের।
ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

  • Update Time : Monday, October 19, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ২০ অক্টোবর রাজশাহী সফর উপলক্ষে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার মঞ্চ নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনার কাজের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে উচ্ছেদ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম।

সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভার প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, জনসভাস্থলের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, বাঘা-চারঘাটের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, বিভাগীয় কমিশনার মো:ইউসুফ আলী, মো:আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিএনপি মহানগর সসহ-সভাপতি মো:ওয়ালিউল হক রানা,মোহাম্মদ মার্শাল, সাবেক সেচ্ছাসেবকদল নেতা মুজাদ্দিদ জামানি সুমন, জাকির হোসেন রিমন, আসাদুজ্জামান জনি, সাবেক কাউন্সিলর লিটন,সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সড়কের পাশে থাকা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তা পরিষ্কার ও চলাচলের উপযোগী করা হচ্ছে। একই সঙ্গে সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জনসভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। সড়ক পরিষ্কার রাখা, অবৈধ দখলমুক্ত করা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জনসভাকে ঘিরে নগরজুড়ে প্রস্তুতি ও তৎপরতা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd