1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 5:34 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

  • Update Time : Sunday, October 18, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সম্প্রীতির উৎসবে পাশে থাকার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক অভিনন্দন, গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল আমিন অপু। একই সাথে তিনি ৫৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকার প্রতিটি পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের সকলকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও কৃতজ্ঞতা জানান।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সর্বদা দেশের সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও উৎসবের এই আবহে ৫৯ বিজিবি’র অধীনস্থ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় ২টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে আরও ১টি পূজা মণ্ডপসহ সর্বমোট ১৩টি পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকি করছে বিজিবি।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য মহানন্দা ব্যাটালিয়ন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে লেঃ কর্নেল কাজী আল আমিন অপু বলেন, “ব্যাটালিয়ন সদরসহ সীমান্তের প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সাথে আমরা স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছি।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd