1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 4:36 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন

  • Update Time : Sunday, October 18, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের নতুন ক্লাব হাউজ উদ্বোধন ও অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়।

​রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়নের নিজতোলা গ্রামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন করা হয়।
​তোলা লায়ন্স ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে এবং মোঃ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব হাউজ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন করেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুল মমিন।
​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরুল হাসান মিঠু এবং সদস্য সচিব শামীম রেজা।
​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিরুল ইসলাম মাস্টার, ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম লাভলু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ হবিবার রহমান, যুবদলের সভাপতি মোঃ আলী হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফারুক হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ কুদ্দুস মেম্বার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাত্তারসহ তোলা লায়ন্স ক্লাবের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের খেলোয়াড়বৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহ দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যেই মূলত এই ক্লাব হাউজ ও জার্সি উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে তোলা লায়ন্স ক্লাব আগামীতেও তাদের এমন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাব সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd