মহেশপুর ঝিনাইদাহ প্রতিনিধি:
ঝিনাইদা -৩ তথা মহেশপুর কোটচাঁদপুরের জনগণের জনপ্রিয় এমপি মতিয়ার রহমান শনিবার (১৭ অক্টোবর) ২০২৬ ইং তারিখে বিকাল চারটায় মহেশপুর পৌরসভার অধীনে তিন নম্বর ওয়ার্ড নওদাগ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে সেখানে যান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি অক্লান্তভাবে, নিরলস ভাবে জনগণের দোরগোড়ায় ছুটে চলেছেন সেবা দেওয়ার জন্য। সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে মহেশপুর পৌরসভার অন্যতম গ্রাম নওদাগ্রামে যান এমপি মতিয়ার রহমান। এ সময় এমপি মতিয়ার রহমানের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার আমির নওফেল হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড শাখার আমির কামাল উদ্দিন, তিন নম্বর ওয়ার্ড নওদা গ্রামের যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদ হাসান, যুব বিভাগের সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুর রহমান লালটু সহ তিন নম্বর ওয়ার্ড নওদা গ্রামের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।এ সময় এমপি মতিয়ার রহমান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। এমপি মতিয়ার রহমান বলেন ,তিনি জনগণের শাসক নন তিনি সেবক হয়ে থাকতে চান। নওদাগ্রাম বাজারে বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তিনি সবার কাছে দোয়া কামনা করেন। কিভাবে পৌরসভার বিভিন্ন গ্রামের মতো নওদাগ্রামেও উন্নয়নসহ সামাজিক অর্থনৈতিক কাজকর্ম করা যায় সে ব্যাপারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। এ সময় বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে যে একজন সংসদ সদস্য হয়েও সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন ।অতীতে তারা এ ধরনের ভালো মনের এমপি দেখেননি। সাধারণ মানুষ মনে করে, সামনের দিনগুলোতেও এই ধরনের সৎ যোগ্য ও দেশপ্রেমিক মানুষরাই জনগণের নেতৃত্ব দিবে।