1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 4:35 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের। হরিণাকুণ্ডুতে তোলা লায়ন্স ক্লাবের ক্লাব হাউজ উদ্বোধন ও জার্সি উন্মোচন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড এমপি মতিয়ার রহমান জনগণের খোঁজ নিতে নওদাগ্রামে। সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার আহ্বান এমপি এম এ হান্নানের।

  • Update Time : Sunday, October 18, 2026

খ জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
রবিবার (১৮অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দির, ফান্দাউক গৌর শংকর জিউ মন্দির সহ বিভিন্ন
পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেন এবং কুশল বিনিময় করছেন  ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি।  
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর ও সুশৃঙ্খল
উপজেলা গড়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে এমপি এম এ হান্নান  বলেন, নাসিরনগর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানকার মানুষ একে অপরের সঙ্গে সম্পৃক্ত। সব ধর্মের মানুষ একসঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করেন।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন এবং একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
‎তিনি বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।”
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন মনিটরিং সেলের আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আযম খান ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd