মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সেক্রেটারি ও আগামী পৌর মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ সামাজিক বিভিন্ন কাজের পাশাপাশি মানবিক কাজ করে চলেছেন। অসুস্থ রোগীদের পাশে থাকছেন এবং মহেশপুর সরকারি হাসপাতালে ছুটে চলেছেন রোগীদের খোঁজখবর নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি ছুটে গেছেন মহেশপুর হাসপাতালে এবং বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত অসুস্থ রোগীদের খোঁজখবর নিয়েছেন। এদের মধ্যে যারা গরীব অসহায় দুঃস্থ, তাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং সমাজের বিত্তবানদেরকে এ সমস্ত অসহায় দুঃস্থ গরিব রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এসময় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ এর সাথে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর শাখার সম্মানিত সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ, মহেশপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড শাখার (নওদা গ্রামের+ বোয়ালিয়া ) আমির মোঃ কামাল উদ্দিন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি শাহজামান রানা, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড আমির মোঃ জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর রোকন মোঃ মারুফ হোসেন ও স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।