1. admin@moheshpurnews24.com : admin :
April 7, 2026, 10:24 am
শিরোনামঃ
নাসিরনগরে প্রকল্পের কাজ শেষ না করেই ৩ গুণের  বেশি টাকা উত্তোলন। নীলফামারী প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে রাব্বী-সিয়াম সভাপতি, সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত টাঙ্গাইলের মির্জাপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (২০২৬) নির্বাচিত: আগেও কিশোরগঞ্জে টানা দুইবার সেরা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত। আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড কেপিজেড উন্নয়নে এমপি নিজাম ও কিহক সং এর বৈঠক গাইবান্ধায উপজেলায় বৃদ্ধা মোছাঃ লতিফুন্নেছার বেওয়া মাথা গোঁজার ‎ঠাঁইটুকুও নেই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে, পাকুন্দিয়ায় অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুইজন আটক হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
ব্রেকিং নিউজঃ

আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড

  • Update Time : Tuesday, April 7, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় এবার সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন।

৬|০৪|২৬ তারিখ সকালে সাইনবোর্ড টানানো হয়। জায়গাটি ‘অর্পিত সম্পত্তি’ বলে সাইনবোর্ডটি টানিয়েছে জেলা প্রশাসন।

এর আগে জায়গাটিতে মালিকানার সাইনবোর্ড টানিয়ে ছিলেন ডা. দুর্জয় মৈত্র। তার মা অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের দাবি, আদালতে মামলা লড়াইয়ে তিনি রায় পেয়েছেন। সেই সূত্রে ওই জমির মালিক তার ছেলে ডা. দুর্জয় মৈত্র। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।

অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য জানান, আদালতের রায় থাকার পরও জেলা প্রশাসন যে সাইনবোর্ড টানিয়েছে, সেটি আদালতের আদেশ অমান্য। তিনি এ নিয়ে আদালতে যাবেন।

জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর। জেলা প্রশাসনের টানানো ওই সাইনবোর্ডে উল্লিখিত তফসিল অনুযায়ী সম্পত্তিটির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এর মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের প্রকাশ্য নিয়ন্ত্রণে এলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd