1. admin@moheshpurnews24.com : admin :
November 2, 2026, 8:59 pm
শিরোনামঃ
অদম্য উচ্ছ্বাসে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি উদযাপন। সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা ফরিদপুরের চিহ্নিত চোরের হাত-পা ভেঙে দুই চোখ উপরে বিলের পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি নজরুল ইসলাম লেবু রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা নেত্রকোনায় জলে ভাসে খালিয়াজুরী, বর্ষাকালে দৃশ্যমান সড়ক না থাকায় নৌকায় তাদের শেষ ভরসা নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা
ব্রেকিং নিউজঃ

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

  • Update Time : Monday, November 2, 2026

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে ৩৬ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তন্নী জুলিয়া ও আরিফুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হায়াতুজ্জামান মিরাজ মৃধা, উপদেষ্টা আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম (টারজন), প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আলামিন, সিনিয়র সদস্য শাকিল ও রাকিবুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।

কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য ও গুজব শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

আয়োজকরা জানান, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই এ কর্মশালার উদ্দেশ্য নয়; বরং তাদের সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে নিজেদের মতামত প্রকাশ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের সক্ষমতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের মূল লক্ষ্য তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মশলার মাধ্যমে আমতলীর তরুণ প্রজন্ম আরও সচেতন, দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠবে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক নেতৃত্ব দেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd