1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 11:29 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ভুমি অফিসের ড্রাইভারের নামে খালের জমি বন্দোবস্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর অবস্থান ও বিক্ষোভ মিছিল

  • Update Time : Wednesday, January 28, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ীর প্রবাহমান খালে ২০১৯.২০২০ সালে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বন্দোবস্ত দিয়েছে আমতলী ভুমি অফিসের ড্রাইভার মো. সোহেল ও তার স্ত্রী সানিয়া আক্তারের নামে ভুমি বন্দোবস্ত কমিটি। বুধবার বেলা ১১ টার সময় সোহেল তার লোকজন নিয়ে খালের মধ্যে পাইলিং এর কাজ শুরু করলে স্থানীয় লোকজনের বাধার মুখে চলে যায়।

তখন তখন কয়েকশত নারী পুরুষ ভুক্তভোগিরা উক্ত বন্দোবস্ত বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেন। তখন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী তার কার্যালয় থেকে নেমে এসে ভুক্তভোগিদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।

জানাগেছে, বন্দোবস্ত কেস নং ৬০/২০১৯-২০২০ নংকেসের মাধ্যমে কালীবাড়ী প্রবাহমান খালের মধ্যে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে সোহেল পিতা আব্দুর রহিম ও সোহেলের স্ত্রী সানিয়া আক্তারের নামে উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটি অনুমোদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। জেলা খাসজমি বন্দোবস্ত কমিটি উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির সুপারিশ ও অনুমোদন করায় জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি কালিবাড়ী খালের ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বরাদ্ধ দেন।

ভূক্তভোগি মো.মোমেন আকন জানান,এই কালিবাড়ী খাল প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়ে ২ শতাধিক পরিবার খালের পানি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করেন।এই পরিবারগুলোর শতশত একর কৃষি জমিতে খালের পানি দিয়ে কৃষি কাজ করতে হয় ।খালের মুখে উপজেলা খাস বন্দোবস্ত কমিটি ৩০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ায় ফুসে উঠেছে ওই এলাকার ভুক্তভোগিরা। তারা অবিলম্ভে এই বন্দোবস্ত বাতিলের দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. মোমেন আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাকিবুল ইসলাম. ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

এবিষয় আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আশরাফুল ইসলাম বলেন, অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ভুক্তভোগিদের দাবীর কথা শুনেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd