1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 5:27 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

আমাদের কে আঘাত করুক, আমরা আঘাত মাথা পেতে নেব/বিডিপি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান।

  • Update Time : Tuesday, January 27, 2026

হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে।
আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় আজ (২৬ জানুয়ারি ২০২৬) রোজ সোমবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে ফুলকপি’র এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিছিল শেষ আনোয়ারুল ইসলাম চান বলেন, আমি শুরুতেই সবাই কে অভিনন্দন, শ্রদ্ধা ও ভালবাসা জানাই। ফুলকপি’র বিজয় মানেই আপনাদের বিজয়। আপনারা সবাই নির্বাচনের দিন পযন্ত আমার পাশে থেকে ফুলকপি কে নির্বাচিত করবেন। তাই ১২ তারিখ সবাই নিজ নিজ অবস্তান থেকে সারাদিন ফুলকপি কে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার নিশ্চিত করবেন। তিনি আরও বলেন, গত ২৫শে জানুয়ারি রবিবার কানুরামপুর আমাদের মিছিলে ধানের শীষের লোকেরা যে হামলা করেছেন তাতে করে সাধারণ মানুষ এখন বুজে গেছে। এসব আঘাত ও হামলা করে আমাদের জয় কে থামিয়ে রাখতে পারবেন না। তিনি জনসম্মুখে বলেন, আমাদের কে আঘাত করুক, আমরা আঘাত মাথা পেতে নেব, তবুও আমরা চাই এই নান্দাইলে একটি শান্তি প্রিয় নির্বাচন। যে নির্বাচনে ফুলকপি’র বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো ধরনের ছাড় দেব না।

এমনকি উক্ত গণমিছিলে নান্দাইল উপজেলার আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। নেতারা স্পষ্ট করে বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া হবে না।

সেই সাথে উক্ত গনমিছিলে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিডিপি, এনসিপির সহ ১১ জোটের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd