1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 1:14 pm
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা
ব্রেকিং নিউজঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা

আমিন আমিন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা

  • Update Time : Sunday, February 15, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী  সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে দুই দিনব্যাপী ফান্দাউকের সভা লাখো লাখো মানুষের কান্নায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। 

রবিবার ১৫ ফেব্রুয়ারি বাদ ফজর নামাজের পর আখেরী মোনাজাত পরিচালনা করেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল হোসাইন । আখেরী মোনাজাতে লাখো লাখো মুসল্লির অংশগ্রহনে মুখরিত প্রায় ৪৫ মিনিট মোনাজাতে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব, ঈমান- আাক্বিদা,
ইসলাম রক্ষায় এবং মুসলিম উম্মার ঐক্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়। 

শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বাদ জুমা পবিত্র ফাতেহা শরীফ পাঠ করার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনিশীন মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল হোসাইনী। দুইদিন ব্যাপী মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী,পীরজাদা মাওলানা সৈয়দ আবুবক্কর সিদ্দিকী আল-হোসাইনী, পীরজাদা মাওলানা সৈয়দ বাকের মোস্তুফা আল-হোসাইনী। মাওলানা সৈয়দ আশরাফ শামীম আল-হোসাইনীর সঞ্চালনায় দুইদিন ব্যাপী মাহফিলে মহান রাব্বুল আলামিনের গুণগান, কুরআন ও হাদিস থেকে শান্তির ধর্ম ইসলাম সর্ম্পকে গুরুত্বপূর্ণ এবং সঠিক জীবন বিধান নিয়ে মূল্যবান আলোচনা পেশ করেন  বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মৌকারা দরবার শরীফের পীর মাওলানা নেছারুদ্দীন, ওয়ালী উল্লাহী, ঢাকা

নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, আল আজহার বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি ডঃ সৈয়দ হাসান আল আজহারী,মুফতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন আত্ব – তাহেরী, মুফতি  আলাউদ্দিন জিহাদি, মুফতি নেছার উদ্দিন ফেনী, মাওলানা হাফেজ ওয়ালি,  সাহেবজাদা মাওলানা ফাহিম আহমদ চৌধুরী,পীরজাদা মাওলানা সৈয়দ জাকারিয়া আহমদ আল-হোসাইনী, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার হেড মুফতি মাওলানা মুফতি ওসমান গনি ছালেহী, ঢাকার দারুল হাবীব মাদ্রাসার মুহতামীম ড. মাওলানা আনোয়ার হোসাইন সাইফী, অধ্যক্ষ মাওলানা নেসার আহমদ চাঁদপুরী, হাফেজ হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ চৌধুরী ফুলতলী সাহেব,হযরত মাওলানা উছামুদ্দিন আহমদ চৌধুরী ফুলতলী সাহেব, মাওলানা জামিল আহমদ যুক্তিবাদী, মাওলানা হুমায়ুন কবির মাছুমী, মাওলানা সৈয়দ সালমান ফার্সি, মাওলানা আক্তারুজ্জামান শাহ্ মাছুমীসহ  দেশের শীর্ষস্থানীয় আলেম ও ওলামা মাশায়েখগণ। ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউকে দু‘দিনব্যাপী মাহফিলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুক্রবার জু‘মার নামাজ বাদ। মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানো হয়। বিশাল প্যান্ডেল টানানো হয় আশেকানদের জন্য। বন (খড়) বিছিয়ে হাজার হাজার ভক্ত মুরিদান বসে বয়ান শুনেন। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, নাসিরনগরসহ বিভিন্ন স্থান থেকে লাখো মানুষের সমাগম ঘটে। ৭ হাজার লোক এক সাথে বসে খিচুরী খাওয়ার ব্যবস্থা করা হয়।

বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মান করা হয়। আর এর পুরোটাই করা হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। সভাকে ঘিরে অস্থায়ী ভিত্তিতে ছোট বড় কয়েক‘শ দোকান-পাঠ গড়ে উঠে। দূরের আশেকানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। এ সভাকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। প্রতিবারের ন্যায় এবারও লাখো লাখো মুসল্লির অংশগ্রহনে মূখরিত ফান্দাউক দরবার শরীফ। উল্লেখ্য, মাহফিলে দরবার শরীফের আওতায় পরিচালিত প্রতিবছরের ন্যায় এবারও ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার ৫ হাফেজ  ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd