1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 6:04 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন-নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব আব্দুর রউফ

  • Update Time : Saturday, February 7, 2026

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, অবহেলিত সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। এজন্য ভোটারদের সহযোগিতা চাই। সকলের জন্য নিরাপদ বাসযোগ্য আধুনিক মডেল সাতক্ষীরা গড়তে আমাকে ধানের শীষে ভোট দিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, সরকারি কলেজ রোডসহ সদর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে গণসংযোগকালে ভোটার ও এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং ভোটারদের সাথে কুশল বিনিময়কালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এসব কথা বলেন।

তিনি বলেন, গুপ্ত সংগঠন জামায়াতে ইসলামী তারা ইসলামি দল নয়। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামে কোন দিক নির্দেশনা নেই। তারা আমেরিকাকে খুশি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মুনাফিকির চরিত্র ভোটারদের মাঝে প্রকাশ পেয়েছে। জামায়াত ইসলামকে ভোট দেয়া জায়েজ হবে না বলে ফতোয়া দিয়েছেন হেফাজতে ইসলামের আমির। সেজন্য ভোটাররা জমায়াতের দাঁড়িপাল্লাকে প্রত্যাখ্যান করেছে। আপনারা আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো এবং সেইসাথে একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব শিমুলসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির ধানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভায় নারী-পুরুষের ঢল জনসমূদ্রে রুপ নিচ্ছে। ধানের শীষের গণজোয়ারে বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd