1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 4:01 am
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

  • Update Time : Monday, July 20, 2026

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক ও সবার জন্য সহজগম্য স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন চার ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়নের কয়েকশত মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, উপজেলা সদর নির্ধারণে ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলা মূলত ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি—এই চার ইউনিয়নকে কেন্দ্র করে গঠিত। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল, চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী ও সহজ যোগাযোগসমৃদ্ধ কোনো স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে সব এলাকার মানুষ সমানভাবে প্রশাসনিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে এককভাবে ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে। এতে চার ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠী প্রশাসনিক সেবা গ্রহণে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে বাধ্য হচ্ছেন এবং নানামুখী ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—উপজেলা সদর নির্ধারণে চার ইউনিয়নের দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার সমতা নিশ্চিত করা, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে উপজেলা সদর দপ্তরকে একটি কেন্দ্রীয় ও সুবিধাজনক স্থানে স্থানান্তর করা।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনস্বার্থে দ্রুত বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd