1. admin@moheshpurnews24.com : admin :
August 30, 2026, 5:37 am
শিরোনামঃ
‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য ফুলছড়ি উপজেলায় প্রসুতির মৃ’ত সন্তান ৪ বছর পর জীবিত থাকার খবরে চাঞ্চল্য নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে নবনির্মিত সড়কে বৃক্ষরোপণ সাংবাদিক ওসমানের উপর সন্ত্র সন্ত্রাসী হামলা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট নেত্রকোনায় অনলাইন ফাঁদে নিঃস্ব তরুণরা, অ্যাপে যুক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শতাধিক তরুণ একই দিনে মনপুরার তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য।। দুজন বাংলাবাজার কলেজ মাঠ থেকে, একজন ঢাকার মাদ্রাসা থেকে নিখোঁজ।
ব্রেকিং নিউজঃ

একই দিনে মনপুরার তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য।। দুজন বাংলাবাজার কলেজ মাঠ থেকে, একজন ঢাকার মাদ্রাসা থেকে নিখোঁজ।

  • Update Time : Saturday, August 29, 2026

মেহেদী রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি.

ভোলার মনপুরায় একই দিনে তিন শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিশুদের মধ্যে দুজন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠ থেকে এবং অপরজন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। শিশুদের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।

শনিবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুই শিশু এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজ তিন শিশু হলো—উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায় জুনায়েদ ও আরাফাত। খেলা শেষে তারা আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

জুনায়েদ এর বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, “গতকাল আমার ছেলে জুনায়েদ ও তার সহকর্মী আরাফাত বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। গতকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি।

অন্যদিকে, হাবিবুর রহমানের বাবা মো. কামাল জানান, তার ছেলে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর মাদরাসাতুল দারুল কুরআনে পড়াশোনা করে। গতকাল রাতে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।

তিনি বলেন, “মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর থেকে আমার ছেলে আর মাদ্রাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে আমাদের জানালে পরিবারের প্রতি উপকার হবে।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “শিশু নিখোঁজের বিষয়ে কোনো অভিভাবক থানায় জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

নিখোঁজ শিশুদের সন্ধান পেলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ছবি: ১, ২ ও ৩

ছবির ক্যাপশন:
১-২. মনপুরা থেকে নিখোঁজ ১২ বছরের দুই শিশু জুনায়েদ ও আরাফাত।

1. ঢাকার মাদ্রাসা থেকে নিখোঁজ শিশু হাবিবুর রহমান।

মেহেদী রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি
তাং-২৯-০৮-২৬
##০১৭১৪-৯৫৫১৮৮
Email-mehedirakib55188@gmail.com

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd