1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 11:14 pm
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আযহার জামাত নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, ড্রোন ও সিসিটিভিতে নজরদারিতে থাকবে পুরো এলাকা

  • Update Time : Tuesday, May 26, 2026

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাতকে ঘিরে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে থাকবে পুলিশ, র‍্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। এছাড়া পুরো এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।
পুলিশ সুপার বলেন, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করবে। মুসল্লিদের নির্ধারিত স্থানে যানবাহন পার্ক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু নির্দেশনাও দেওয়া হয়। জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ, ছাতা, লাঠি কিংবা ধাতব বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তল্লাশি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শোলাকিয়ায় আগত প্রতিটি মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ জামাত সম্পন্ন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd