1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 8:16 am
শিরোনামঃ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ, নিঃস্ব হওয়ার দাবি সোনামসজিদ ও নোয়াপাড়ার ব্যবসায়ীদের চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী নেত্রকোনায় আলোচিত মাদক কারবারিকে পাঠাগারের সাহিত্য সম্পাদক করায় সমালোচনা ফরিদপুর চরাঞ্চলে বারি চিনাবাদাম-৮ এর উপর মাঠ দিবস অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন
ব্রেকিং নিউজঃ

কপিলমুনি বাজার ঘিরে অর্থনৈতিক সম্ভাবনার কথা জানালেন আবুল কালাম আজাদ

  • Update Time : Saturday, February 7, 2026

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী নীতিমালার আলোকে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটিয়ে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। সৎ, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ ব্যবসা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাম্প্রদায়িক সম্প্রীতি ও ব্যবসাবান্ধব পরিবেশের অঙ্গীকার
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কপিলমুনি বাজার শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এ বাজারকে কেন্দ্র করেই হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার।তিনি আরও বলেন, কপিলমুনি বাজারের পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। চলমান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকট নিরসনে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল নেতৃত্বের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী জনসভা ও মতবিনিময় এর আগে তিনি সকালে কয়রা উপজেলা জামায়াত অফিস মাঠ প্রাঙ্গণে নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির দায়িত্বশীলদের নিয়ে এক জনসভায় বক্তব্য দেন। পরে হরিঢালী ইউনিয়নে আয়োজিত মহিলা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।কপিলমুনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, প্রফেসর আব্দুল মোমিন সানা, এডভোকেট আব্দুল মজিদ ও ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী।

এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা যাত্রাবাড়ী থানা কর্মপরিষদ সদস্য মোস্তফা আল মাদানী, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মোঃ মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা-কয়রা অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও শিল্পখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd