1. admin@moheshpurnews24.com : admin :
August 31, 2026, 5:20 am
শিরোনামঃ
পরিচ্ছন্ন বরিশাল গড়তে জেলা প্রশাসকের ডাকে বিডি ক্লিন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ হেরোইন আটক চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা ১১ হাজার টাকা সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত কিশোরগঞ্জে বিস্তৃত হচ্ছে মেডিকোর চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা অনলাইনে পোস্ট করার পর মিলল পরিচয়, ৪ দিন পর প্রতিবন্ধী হাবিবের মরদেহ বুঝে নিল পরিবার। শিবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান চিহ্নিত মাদক কারবারী আটক তৌহিদি জনতা আসলে ওরা কারা? জানতে চায় দেশ ও জাতি। ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে বিস্তৃত হচ্ছে মেডিকোর চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা

  • Update Time : Sunday, August 30, 2026

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল রোডে অবস্থিত মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে দিন দিন বাড়ছে চিকিৎসা ও রোগ নির্ণয় সেবার পরিধি। রোগীদের প্রয়োজন ও সুবিধাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা চালু রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মেডিকোতে বিভিন্ন রোগের চিকিৎসায় নিয়মিত পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মধ্যে রয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুবুল হাসান, রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আনন্দ বসাক, ডায়াবেটিস ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সজীব কুমার এবং নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আমিনুল হক। এছাড়াও অন্যান্য বিভাগের চিকিৎসকরাও রোগী দেখছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষ বলছে, রোগীদের সময় ও ভোগান্তি কমাতে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ একই প্রতিষ্ঠানে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু থাকায় রোগীরা দিনের যেকোনো সময় প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য বিশেষ ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সেবাগ্রহণকারী কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম তাদের জন্য সুবিধাজনক হয়েছে। তবে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে নিয়মিত সেবা পর্যালোচনা ও রোগীদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ সুমন,সাধারন সম্পাদক জেলা যুবদল৷ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ। এছাড়া জেনারেল ম্যানেজার মো. আতাউর রহমান, উপ-পরিচালক রাজু আহমেদ, উপ-পরিচালক এনামুল হক নাদিম, পরিচালক আনোয়ার হোসেন মিলনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ বলেন, মেডিকোর সেবার পরিধি সম্প্রসারিত হওয়ায় একটি মহল বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালাচ্ছে বলে তারা মনে করছেন। এতে বিভ্রান্ত না হয়ে কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সেবার মান আরও উন্নত করতে আমরা কাজ করছি। রোগীদের যেকোনো অভিযোগ বা পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কর্তৃপক্ষের দাবি, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক ও নতুন নতুন সেবা যুক্ত করার মাধ্যমে কিশোরগঞ্জের মানুষের জন্য চিকিৎসা ও রোগ নির্ণয় সেবাকে আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd