1. admin@moheshpurnews24.com : admin :
July 12, 2026, 7:06 pm
শিরোনামঃ
মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলমোড়ায় ইউনিয়ন বিএনপি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রতিমন্ত্রী মীর হেলালের নির্দেশনায় নিজস্ব অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসকারী ২০০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রান সামগ্রী সহায়তা দিয়েছে ৬৪ বিজিবি। কলাতলি মোড়ে ভাসমান দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে ধনবাড়ীতে এইচ,এস,সি পরীক্ষার্থীর ফাঁ”*সিতে ঝুলে আত্ম*হত্যা সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জি. এস. শরীফ

  • Update Time : Sunday, July 12, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলার পরিচিত ব্যবসায়ী মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ব্যবসায়ী সমাজে এ নির্বাচনকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী পরিচালক পদে তাঁর বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে আগামী দুই মেয়াদে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন জি. এস. শরীফ।
কিশোরগঞ্জের ব্যবসা-বাণিজ্য, শিল্প উন্নয়ন এবং উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সংগঠনটির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

নবনির্বাচিত পরিচালক মোঃ খসরুজ্জামান (জি. এস. শরীফ) বলেন, ব্যবসায়ী সমাজ তাঁর ওপর যে আস্থা রেখেছে, তা তিনি দায়িত্বশীলতার সঙ্গে মূল্যায়ন করবেন। তিনি বলেন, “চেম্বারের একজন পরিচালক হিসেবে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়েই কিশোরগঞ্জের ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান বের করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতেও তিনি কাজ করবেন।
এদিকে তাঁর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবরে জেলার বিভিন্ন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মতে, জি. এস. শরীফের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যবসায়িক নেতৃত্ব চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd