1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 10:19 am
শিরোনামঃ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ
ব্রেকিং নিউজঃ

কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

  • Update Time : Monday, October 27, 2025

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫

কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ‘যানজট মুক্ত কুমিল্লা চাই’ একটি সমাজিক সংগঠন। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সেভ দ্য হিউম্যান সোসাইটির চেয়ারম্যান মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম মোহাম্মদ সামদানী, যানজট মুক্ত কুমিল্লা চাই-এর আহবায়ক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, কুমিল্লা যানজট নিরসন কমিটির সদস্য মুজাহিদ চৌধুরী, সদস্য সাজিদুল ইসলাম রাফি, আমরা কুমিল্লা সন্তানের আবদুল হান্নান, নিরাপদ সড়ক আন্দোলের ইমতিয়াজ, যানজট মুক্ত কুমিল্লা চাই এর সদস্য আবু ছালেহ মো. মাসুদ, মুকুল, ওমর ফারুক আফজাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নগরীতে ৪০ হাজারেরও বেশি অবৈধ অটোরিকশা চলাচল করে। যেখানে ১০ হাজার অটোরিকশা ধারণক্ষমতা নেই। কুমিল্লা সিটি কর্পোরেশনে কিছু আসাধু কর্মকর্তাসহ হাতে গোনা কয়েকজন ব্যক্তি অর্থনৈতিক সুবিধা নেয়ার কারণেই নগরী যানজট মুক্ত করা যাচ্ছেনা।

বক্তরা আরও বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক যানজট নিরসনে অটোরিকশা কমিয়ে ৭ হাজারে আনা হবে জানালেও দৃশ্যমান কোন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। সিটি করপোরেশন এক্ষেত্রে উদাসীন। নিয়ম বহির্ভূত পার্কিং জোন ছাড়া মেইন সড়কের পাশে বহুতল ভবন নির্মান, যত্রতত্র পার্কিং যানজটের অন্যতম কারন। বিশেষ করে খোলার দিনগুলোতে স্কুল ছুটির পর শহর এক প্রকার অচল হয়ে পরে। সড়কে ভোগান্তি কমাতে দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় আমরা রাস্তায় নেমে পড়বো।

এই শহরে যানবাহনে চাঁদাবাজী চলবে না ঘোষণা দিয়ে বক্তরা বলেন, চকবাজার, কান্দিরপাড়, শাসনগাছা, টমছমবীজ ও জাঙ্গালীয়ায় কারা চাঁদা তোলেন আমরা জানি। এই টাকার ভাগ কে কে পান তাও আমরা জানি। আজকের পর থেকে সড়কে শৃঙ্খলা ফিরে না এলে এবং চাঁদাবাজী বন্ধ না হলে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে তা প্রকাশ করে দিবো।

যানজট নিরসনে ১০ দাবি:
১। কুমিল্লা শহরে সীমিত সংখ্যক অটো এবং মিশুক চলতে পারবে এবং তাদেরকে চিহ্নিত করতে নিদিষ্ট ড্রেস ও আইডি কার্ড প্রদান করতে হবে
২। প্রত্যেক রোডের ভাড়া প্রশাসন কর্তৃক নির্ধারণ চার্ট আকারে প্রকাশ করতে হবে।
৩। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজনে ট্রাফিক সহায়তাকারী নিয়োগ প্রদান করতে হবে।
৪। অবৈধ পার্কিং ও ফুটপাত স্থায়ীভাবে অপসারণ করতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
৫। কুমিল্লা সিটি কর্পোরেশন ভোটার ব্যতীত কেউ অটো বা মিশুকের মালিক হতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ একটি অটো বা মিশুকের মালিক হতে পারবেন।
৬। নির্ধারিত অটো এবং মিশুক নিদিষ্টস্থানে দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করাবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দিতে হবে।

৭। চিহ্নিত (ড্রেস পড়া) অটো এবং মিশুক চালকদের প্রশাসন কর্তৃক অহেতুক ভুগান্তি করা যাবে না।
৮। চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল টিম বাড়াতে হবে।
৯। শহরের যেসব রোডের অবস্থা বেহাল, সে সব রোড দ্রুত সময়ের মধ্যে সংস্কার করাতে হবে।
১০। উল্লেখিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক অথবা সমপর্যায়ের কোনো সরকারি কর্মকর্তাকে প্রধান করে একটি টাস্কফোর্স কমিটি গঠন করে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd