1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 4:48 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

  • Update Time : Wednesday, February 4, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদাহ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত হাওয়ায় একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছে পরিবার টি।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পরিকল্পিতভাবে কাপড় ও কেরোসিন তেল দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক মোঃ এহিয়া বিশ্বাস। তিনি বলেন আনুমানিক রাত ৩ টার দিকে আমার ছেলে প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।

দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে টেলিভিশনসহ দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কারও সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন “আমার দোকানে স্থানীয় জামায়াত সমর্থকরা নিয়মিত চা খান ও আড্ডা দেন। ধারণা করছি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ গোষ্ঠী এই নৃশংস নাশকতা ঘটিয়েছে।
দোকানটি ছিল ছয় সদস্যে পরিবারের একমাত্র উপার্জনের পথ। সব হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd